Tuesday, April 7, 2026

হাসপাতাল কর্তৃপক্ষ নয়, শাহেনশা নিজেই জানাবেন শারীরিক পরিস্থিতির আপডেট

Date:

Share post:

বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন দু’জনেই করোনা আক্রান্ত হওয়ার খবর ট্যুইট করে জানান ৷  আপাতত দুজনেই চিকিৎসাধীন রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ৷
দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ,  খুব কম উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর ৷ দু’জনেরই অন্যান্য টেস্ট করা হচ্ছে ৷ চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন বিগবি ও জুনিয়ার বি ৷ অমিতাভকে রাখা হয়েছে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৷ হাসপাতাল থেকে বিগ বি নিজেই শেয়ার করলেন ছবি !

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন অমিতাভ নিজেই

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি মুহূর্তের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না অমিতাভ ও অভিষেকের ৷ তবে অমিতাভ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানদের সঙ্গে নিজের স্বাস্থ্য সম্পর্কে খবর দিতে থাকবেন ৷ আর তার প্রমাণও পাওয়া গেল সম্প্রতি ৷
হাসপাতালের ভিতর থেকে সম্প্রতি ইনস্টগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন ৷ এই ছবি আপলোড করেই তিনি ফ্যানদের জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হলেও ভালো আছেন ৷

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...