Tuesday, April 7, 2026

রাহুল গান্ধীকেই ফের দলের সভাপতি করার দাবি সোনিয়ার ডাকা বৈঠকে

Date:

Share post:

রাহুল গান্ধীকেই ফের কংগ্রেস সভাপতি করার দাবি উঠেছে দলের অন্দরেই৷

সংসদের আগামী অধিবেশনে দলের রণকৌশল ঠিক করতে শনিবার কংগ্রেস সাংসদদের ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী৷ ছিলেন রাহুল গান্ধীও৷ ওই বৈঠকে সোনিয়া গান্ধীর সামনেই রাহুলকে দলের দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন একাধিক সাংসদ৷ তাঁদের বক্তব্য, এখনই রাহুল দায়িত্ব নিলে কংগ্রেস সঠিক পথে যেতে পারবে৷ বৈঠক শুরু হওয়ার একটু পরেই কথা ঘুরে যায়। দাবি উঠতে থাকে, দ্রুত রাহুলকে দলের সভাপতি পদে ফেরানো হোক।

প্রসঙ্গত লোকসভা ভোটের দলের ফল খারাপ হওয়ার পর দায়িত্ব ছেড়েছিলেন রাহুল। ফের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। এক বছরের কুল-অফ পিরিয়ডের পর রাহুল আবার সভাপতি হোন, সেটাই চাইছেন অনেক সাংসদ ৷ লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ কে সুরেশ প্রথমে এই দাবি তোলেন। তাঁকে সমর্থন করেন ভার্চুয়াল বৈঠকে থাকা অধিকাংশ সাংসদ। সুরেশ বলেন, করোনা পরিস্থিতিতে যেভাবে রাহুল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যু নিয়ে সরব হচ্ছেন, এতেই বোঝা যাচ্ছে রাহুলজির দায়িত্ব নেওয়ার সময় হয়েছে। এই কথাকে সমর্থন করেন গৌরব গোগোই, সপ্তগিরি উলাকা, মানিকরাম ঠাকুররা। বৈঠকে উপস্থিত সোনিয়া বা রাহুল যদিও এই নিয়ে কিছু বলেননি।
এদিনের বৈঠকে আসন্ন বর্ষাকালীন অধিবেশনে কংগ্রেসের রণকৌশল ঠিক করা হয়। কোভিড থেকে চিন, এই নিয়ে সরকারকে বিঁধতে চায় কংগ্রেস। একই সঙ্গে এমপি ল্যাডের টাকা বন্ধ করা ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও সংসদ উত্তপ্ত হবে, সেটা এদিন কংগ্রেস নেতাদের বক্তব্যে স্পষ্ট।

রাহুল গান্ধী বলেন তাঁরা চিন ইস্যুতে রাজনীতি করতে চান না। কিন্তু যেভাবে সরকার তথ্য ধামাচাপা দিচ্ছে ও পরস্পরবিরোধী কথা বলছে বলে তিনি মনে করেন, সেটা নিয়ে কেন্দ্রের কাছ থেকে জবাবদিহি চাওয়া হবে।
আগামী দিনে যদি রাহুল গান্ধী সত্যিই ফের কংগ্রেসের দায়িত্ব নেন, তাহলে বিভিন্ন রাজ্যের কংগ্রেস সংগঠনে ফের বদল হওয়ার সম্ভাবনাই প্রবল৷

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...