Saturday, June 27, 2026

আজ সচিন পাইলট বিজেপিতে যোগ দিতে পারেন 

Date:

Share post:

নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বে রাজস্থানে রীতিমতো সঙ্কটে কংগ্রেস। অশোক গেহলটের বিরুদ্ধে সচিন পাইলটের বিদ্রোহ নিয়ে তোলপাড় মরুরাজ্যের রাজনীতি।
যা পরিস্থিতি তাতে রাজস্থানে সরকার নিয়ে ডামাডোল অব্যাহত।
আজ সোমবার সচিন পাইলট বিজেপিতে যোগ দিতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে । জে পি নাড্ডার উপস্থিতিতে সম্ভবত আজ বিজেপিতে সচিন।
বিদ্রোহের ইঙ্গিত দিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন সচিন। ৩০ কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে রয়েছে বলে দাবি সচিন পাইলটের। তিনি হুঙ্কারের সুরে জানিয়েছেন যে, আর সংখ্যাগরিষ্ঠ নয় অশোক গেহলট সরকার।
যদিও কংগ্রেস আক্রমণ করছে বিজেপিকে। সরকার ফেলার ষড়যন্ত্র বিজেপিরই, অভিযোগ কংগ্রেসের। বিজেপি থেকে পাল্টা বলা হচ্ছে যে, রাজস্থানে ক্ষমতার দুই ভরকেন্দ্র। তাই কংগ্রেসে এই দ্বন্দ্ব। প্রসঙ্গত, রাজস্থান বিধানসভা আসনের ম্যাজিক সংখ্যা ১০১। এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে ১২৪ বিধায়ক। রাজস্থানে বিজেপি জোটের সঙ্গে আছে ৭৬ বিধায়ক।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...