Wednesday, June 24, 2026

“সংকটময় পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়ান,” রাজ্যপালকে শিক্ষামন্ত্রী

Date:

Share post:

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আলোচনায় বসলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতিতে ছাত্র স্বার্থ এবং স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দিচ্ছে রাজ্য সরকার। ইউজিসি আগে যে অ্যাডভাইজরি পাঠিয়েছিল সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলিকে গাইডলাইন দিয়েছে সরকার। ইতিমধ্যে কাজ শুরু করেছে একাধিক বিশ্ববিদ্যালয়।

এদিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ” সংকটময় পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং শিক্ষা দফতর জানিয়েছে। রাজ্যপালকে অনুরোধ করেছি ছাত্রদের পাশে দাঁড়ান। আমরা ছাত্রদের সংকটের দিকে ঠেলে দিতে পারি না।” রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, “এই অবস্থায় শারীরিকভাবে উপস্থিত হয়ে পরীক্ষা সম্ভব নয়। রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী মনে করেন নতুন নির্দেশিকা ইউজিসি ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পুনর্বিবেচনা করা উচিত।” পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেছেন, “চিন্তার কোনও কারণ নেই। এই বিষয় নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে।”

প্রসঙ্গত, দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের পরীক্ষা বা ফাইনাল সেমিস্টার বাধ্যতামূলক। এই নির্দেশিকার বিরোধিতা করে এবং পুনর্বিবেচনার দাবি জানিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা সচিব মনীশ জৈন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের শিক্ষা সচিবকে চিঠি দিয়েছিলেন। একইসঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রের নির্দেশিকার পুনর্বিবেচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...