Thursday, March 26, 2026

মুখ্যমন্ত্রীর কথা রাখতে শুক্রবারই উচ্চমাধ্যমিকের ফল, জানাল সংসদ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর কথা রাখতে শুক্রবারই এ বছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানালেন সংসদের সভাপতি মহুয়া দাস। এর আগে মঙ্গলবার মোবাইল ফোনে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বুধবার বেরোবে মাধ্যমিকের ফল। আর সম্ভবত শুক্রবার বেরোবে উচ্চমাধ্যমিক। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা করে দেওয়ার পরেই তৎপর হয় শিক্ষা সংসদ। মহুয়া দাস জানান, তাঁরা শনিবার ফল প্রকাশের কথা ভেবেছিলেন। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী শুক্রবারের কথা ঘোষণা করে দিয়েছেন, সে কারণে তাঁর কথাকে সম্মান জানিয়ে সেদিনই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।

তবে সকাল দশটায় নয়, শুক্রবার ফল প্রকাশ হবে বিকেল সাড়ে তিনটে-চারটে নাগাদ। সাংবাদিক বৈঠকের পরে, সেই ফল ওয়েবসাইট মাধ্যমে জানা যাবে। তবে যেহেতু তারা ভেবেছিল ৩০ তারিখ নাগাদ ফল প্রকাশ করা হবে, সেই কারণে এখনই মার্কশিট দিতে পারবে না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেটা দেওয়া হবে জুলাই মাসের ৩০-৩১ তারিখ নাগাদ। এবছর উচ্চমাধ্যমিকে কোনো মেধাতালিকা থাকছে না। শুধুমাত্র গ্রেডেশন দেওয়া হবে। মহুয়া জানান, যেহেতু এবার সব পরীক্ষা দিতে পারেননি ছাত্রছাত্রীরা। সেই কারণেই মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না।

Related articles

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...