Saturday, April 4, 2026

মাধ্যমিকে সাফল্যের ধারা অব্যাহত বীরভূম জেলা স্কুলের

Date:

Share post:

মেধা তালিকায় জয়জয়কার বীরভূম জেলা স্কুলের। প্রথম ১০ জনের মধ্যে ৪ জন পড়ুয়া এবছর মেধা তালিকায় স্থান করে নিয়েছে। চতুর্থ অগ্নিভ সাহা, ষষ্ঠ হয়েছেন দুজন অর্চিষ্মান সাহা এবং রাজিবুল ইসলাম। সপ্তম হয়েছেন অরুণ চট্টোপাধ্যায়।

এছাড়া রামপুরহাট জেএল বিদ্যাভবনের সুরজিৎ চন্দ সপ্তম স্থান অধিকার করেছেন এবং বক্কেশ্বর তাপবিদ্যুৎ স্কুলের বিনায়ক ঘোষ মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছেন।
গতবছর উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান দখল করেছিল বীরভূম জেলা স্কুল। সাফল্যের এই ধারা বজায় রেখে এবার বীরভূম জেলায় স্কুলের চারজন পড়ুয়া মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এবছর বীরভূম জেলা স্কুল থেকে ৯৩ জন পরীক্ষা দিয়েছিল। গত বছর রাজ্যের অন্যতম সেরা স্কুল হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুরস্কার পেয়েছিল বীরভূম জেলা স্কুল। প্রধান শিক্ষক চন্দন সাহা বলেন, “সারা বছর ছাত্রদের বিশেষ নজরদারিতে পড়ানো হয়। তার ফল হিসেবে এবছর মেধাতালিকায় চারজন স্থান দখল করেছে। যদিও আমাদের স্কুলের শিক্ষক সংখ্যা প্রয়োজনের থেকে প্রায় অর্ধেক”। ৩৯ জন শিক্ষক প্রয়োজন হলেও, এখন মাত্র ২২ জন শিক্ষক দিয়ে পড়ুয়াদের পঠন-পাঠন করানো হয়। শিক্ষা দফতরে তথা রাজ্য সরকারের কাছে প্রধান শিক্ষকের অনুরোধ, শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হোক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...