Saturday, April 4, 2026

কেমিস্ট্রিতে মাত্র ২৪! রেজাল্টের ছবি পোস্ট করে পড়ুয়াদের ভরসা দিলেন আইএএস নীতিন

Date:

Share post:

সিবিএসই-তে কেমিস্ট্রিতে মাত্র ২৪! নিজের রেজাল্টের ছবি পোস্ট করে পড়ুয়াদের ভরসা দিলেন ইউপিএসসি টপার আইএএস নীতিন সাঙ্গওয়ান।
তিনি রেজাল্টের ছবি দিয়ে লিখেছেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কেমিস্ট্রিতে মাত্র এক নম্বর বেশি পেয়েছিলাম পাস মার্কের চেয়ে। কিন্তু দেখো, আমি হতাশ হয়ে পড়িনি। জীবন এক মস্ত সুযোগ, যেখান এক ঝুড়ি নম্বর ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায়। যেমনই রেজাল্ট হোক, হতাশ হতে নেই । খারাপ রেজাল্টের মধ্য দিয়ে বরং নিজেকে আরও একবার খুঁজে দেখার চেষ্টা করো।‘
অনেক ক্ষেত্রে চমকে দেওয়া রেজাল্ট করেছে অনেকে, অনেকে প্রত্যাশামতো ফল করতে পারেনি। যারা দ্বিতীয় দলে, ভাল করতে না পেরে ভেঙে পড়েছে, তাদের ভরসা দিতে একেবারে অন্য রকমের একটি পোস্ট নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দিয়েছেন ইউপিএসসি টপার তথা আইএএস অফিসার নীতিন সাঙ্গওয়ান। ফল দেখে কেউ যাতে হতাশ না হয়ে পড়ে, সেজন্যই এমন একটি পোস্ট দিয়েছেন বলে জানিয়েছেন সাঙ্গওয়ান।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...