Monday, April 6, 2026

সড়ক পথে নয়, এবার ভারতের লঙ্কা রেল পথে গেল বাংলাদেশ

Date:

Share post:

রেলপথে ভারতের লঙ্কা পৌঁছে গেল বাংলাদেশে। শুক্রবার সীমান্ত পেরিয়ে লঙ্কা বোঝাই এই বিশেষ ট্রেনটি পৌছে গেল বাংলাদেশে। এর ফলে ভারতীয় রেল মারফত পণ্য পরিবহণের ক্ষেত্রে নতুন উদ্যোগ সফল হল, এমনটাই মনে করছেন রেল আধিকারিকরা।

ভারতীয় রেলমন্ত্রক সূত্রে খবর, এই প্রথমবার দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের বেনাপোলের উদ্দেশে রওনা হওয়া শুকনো লঙ্কা বোঝাই ভারতীয় রেলের এই বিশেষ পণ্যবাহী ট্রেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার রেড্ডিপালেম থেকে বাংলাদেশ পৌঁছল। প্রসঙ্গত,  অন্ধ্রপ্রদেশের গুন্টুর লঙ্কা চাষের জন্য বিখ্যাত। এখানকার লঙ্কার আন্তর্জাতিক স্তরেও বেশ নাম আছে। আগে গুন্টুর ও পার্শ্ববর্তী এলাকার কৃষক তথা ব্যবসায়ীরা বাংলাদেশে সড়কপথে শুকনো লঙ্কা পাঠাতেন। স্বাভাবিকভাবেই সড়কপথে খরচ অনেক বেশি। পরিবহণের জন্য প্রতি টনে খরচ পড়ত প্রায় ৭ হাজার টাকা। তার পাশাপাশি একসঙ্গে বিপুল পরিমাণ শুকনো লঙ্কা সরবরাহ করা যেত না। প্রত্যেকবার পরিবহণের জন্য খরচও সমান হারে বাড়ত।

লকডাউনের সময় গুন্টুর ও পার্শ্ববর্তী এলাকার চাষীরা সড়কপথে এই লঙ্কা বাংলাদেশে পাঠাতে পারেনি। যদিও ব্যাপক চাহিদা ছিল এই শুকনো লঙ্কার। এই অবস্থায় রেল কর্মী ও আধিকারিকরা কৃষক প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে রেল পথে পণ্য পাঠানোর কথা বলেন।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...