Sunday, April 12, 2026

এবার সংক্রমণের নতুন কেন্দ্র বেঙ্গালুরু!

Date:

Share post:

পুনে, হায়দরাবাদের পরিস্থিতি কিছুটা স্বস্তির । তবে এবার নাকি সংক্রমনের নতুন কেন্দ্র বেঙ্গালুরু!
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, মেট্রো শহরগুলিতেই আক্রান্তের সংখ্যা বেশি। কয়েক দিন আগে পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই ও আহমেদাবাদে সংক্রমণ বেশি বাড়ছিল। অর্থাৎ এই শহরগুলি সংক্রমণের কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে সেইসব শহরে সংক্রমণ কমছে। তার বদলে বেঙ্গালুরু, পুনে ও হায়দরাবাদ সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠছে বলে খবর।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদপত্র একটি রিপোর্টে জানিয়েছে, বেঙ্গালুরুতে গত মাসে প্রতিদিন গড়ে ১২.৯ শতাংশ হারে সংক্রমণ বেড়েছে। শুধুমাত্র সংক্রমণ বেড়ে যাওয়া নয়, মৃত্যুর পরিমাণও বেড়েছে কর্নাটকের এই শহরে। গত এক মাসে বেঙ্গালুরুতে প্রতিদিন গড়ে ৮.৯ শতাংশ হারে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

গত মাস থেকে দেখা যাচ্ছে শহর এলাকার মধ্যেই সংক্রমণের কেন্দ্র স্থান পরিবর্তন করছে। যেমন, গত এক মাস ধরে মুম্বইয়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা কমছে, কিন্তু পুনেতে তা প্রতিদিন বাড়ছে। বর্তমানে পুনে ও থানে জেলায় আক্রান্তের সংখ্যা মুম্বইয়ের থেকে বেশি হচ্ছে। তেমনই আহমেদাবাদে সংক্রমণের বৃদ্ধি অনেকটাই ধীরগতিতে হচ্ছে। সেই তুলনায় সুরাতে সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। ঠিক তেমনই চেন্নাইয়ে সংক্রমণের হার কমছে। কিন্তু বেঙ্গালুরু ও হায়দরাবাদে তা বাড়ছে।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, প্রতি ১০০ জন আক্রান্তের নিরিখে মৃত্যুর সংখ্যা হিসেব করলে দেখা যাবে সবার উপরে রয়েছে আহমেদাবাদ। তারপরেই রয়েছে মুম্বই ও কলকাতা। জনসংখ্যার হিসেবে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি চেন্নাইয়ে। এখানে প্রতি ১০ লাখ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা ৮৫৯৫ জন। তারপরেই রয়েছে মুম্বই, পুনে ও দিল্লি। প্রতি ১০ লাখ জনসংখ্যায় মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি মুম্বই শহরে। এই শহরে প্রতি ১০ লাখ জনসংখ্যায় ৩৪৫ জনের মৃত্যু হয়েছে।

এই সংক্রমণের কেন্দ্র বদলের কারণ হিসেবে বলা হয়েছে, যে শহরগুলিতে আগে সংক্রমণ বাড়ছিল, সেখানে কড়া লকডাউন মেনে চলা হয়েছে। সেইসঙ্গে নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। ফলে ধীরে ধীরে সংক্রমণ কিছুটা কমেছে। কিন্তু অন্য শহরে, যেখানে আগে সংক্রমণ কিছুটা কম ছিল, সেখানে নজরদারি কম হওয়ায় ফের সংক্রমণ বাড়ছে।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...