Monday, April 6, 2026

মায়ের থেকে গর্ভস্থ সন্তান ভাইরাস সংক্রমিত হবেই তা নয়, মত স্ত্রীরোগ বিশেষজ্ঞের

Date:

Share post:

লকডাউনের মধ্যে অনেকে গর্ভবতী হয়েছেন। আবার অনেক প্রসূতির সন্তান প্রসব হয়েছে। এই অতিমারি পরিস্থিতিতে সবক্ষেত্রেই মায়েরা চিন্তিত তাঁদের গর্ভস্থ সন্তানকে নিয়ে। সব সময় ভয়, সে মরণ ভাইরাস আক্রান্ত হবে না তো! আরও একটা ভয় দেখা দিয়েছে, সেটা হল গর্ভবতী মহিলা যদি ভাইরাস আক্রান্ত হন, তাহলে তাঁর গর্ভস্থ সন্তানে এই ভাইরাস সংক্রমিত হবে কি? এ বিষয়ে আশার কথা শুনিয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রাণী লোধ। তিনি জানান, মা যদি ভাইরাস আক্রান্ত হন তা হলে যে তাঁর গর্ভস্থ সন্তানের সংক্রমণে হবেই এমন কোনও কথা নেই। অন্তত মায়ের সংক্রমণ থেকে তার সংক্রমণ না হওয়ারই সম্ভাবনা। শুক্রবার, ওয়েব প্লাটফর্মে ‘ইমোশনাল ওয়েলনেস’ নামে এক আলোচনার আয়োজন করা হয়। সেখানেই এই কথা জানান ইন্দ্রাণী লোধ। অনুষ্ঠানের সঞ্চালিকা সুচরিতা বসু বলেন, এই সংবাদ এতকিছু নেতিবাচক খবরের মধ্যেও আমাদের মনে আশা জাগায়। এটা নিঃসন্দেহে একটা ভালো খবর।

ডা. লোধ বলেন, গর্ভাবস্থায় অনেক সময় মহিলাদের বিভিন্ন কারণে হাসপাতালে যেতে হয়। এই পরিস্থিতিতে সেখান থেকে তাঁদের সংক্রমণের আশঙ্কা থাকে। তবে এ বিষয়ে তাঁদের সন্তানকে নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ, তাঁদের থেকে গর্ভস্থ সন্তানের সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। তবে, একই সঙ্গে তিনি জানান, সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে, যাতে কোনোভাবেই সে মারণ ভাইরাস সংক্রমিত না হয়।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...