Saturday, April 4, 2026

“তথ্য বিশ্লেষকদের প্রশ্ন করুন”, রাহুলকে পাল্টা জয়শঙ্কর

Date:

Share post:

আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পিছিয়ে পড়া এবং রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতির দায় প্রধানমন্ত্রীর। শুক্রবার এই অভিযোগ করে টুইট করেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার এই অভিযোগের পাল্টা জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি তুলে ধরেছেন ভারতের সঙ্গে প্রতিবেশী দেশের সম্পর্কের অবস্থা।

এস জয়শঙ্কর টুইটারে লিখেছেন, “রাশিয়া,ইউরোপ এবং জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই আছে। চিনের সঙ্গেও রাজনৈতিক শর্ত রেখেই কাজ করছে ভারত। আপনাকে যারা এসব তথ্য বিশ্লেষণ করে দিচ্ছে তাঁদের কাছে প্রশ্ন করুন।”

এদিন টুইটারে এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী অভিযোগ করেন, “সীমান্ত সুরক্ষা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, দেশের অর্থনীতি গত ছয় বছরে ধাক্কা খেয়েছে। আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপানের সঙ্গে আগে সম্পর্ক ভাল ছিল। এখন আমেরিকার সঙ্গে আর্থিক লেনদেনের সম্পর্ক। ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অবনতি হয়েছে। গত পাঁচ দশকে সবথেকে বেশি বেকারত্ব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ না করায় শিল্প ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।”

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...