Saturday, June 27, 2026

তাপমাত্রা কমলে সংক্রমণ বাড়বে? গবেষণার তথ্য বাড়াচ্ছে আশঙ্কা

Date:

Share post:

বিশ্ব মহামারি থেকে কবে মুক্তি মিলবে, তা কারুরই জানা নেই। কিন্তু সংক্রমণের সম্ভাবনা কখন সবচেয়ে বেশি, তা নিয়ে বিশেষজ্ঞরা নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। মানুষকে মহামারির বিপদ সম্পর্কে সচেতন করার পাশাপাশি আগাম প্রস্তুতি নেওয়ার জন্য সংক্রমণের বাড়া কমার সম্ভাবনা জানাটা জরুরি। এমনিতেই লকডাউন উঠে যাওয়ার পর থেকে করোনা সংক্রমণ অনেকটাই মাত্রাছাড়া। কিন্তু আগামীদিনে এই গ্রাফ কি আরও উর্ধমুখী হবে? কী বলছেন গবেষকরা?

ভুবনেশ্বর আইআইটি ও এইমসের এক যৌথ গবেষণা অনুসারে, তাপমাত্রা কমতে শুরু করলে আরও বাড়বাড়ন্ত হবে করোনা ভাইরাসের। সেদিক থেকে বর্ষাকাল ও শীতকালই হল সংক্রমণ ছড়িয়ে পড়ার আদর্শ সময়। আইআইটি ভুবনেশ্বরে এই গবেষণা চালিয়েছেন ভিনোজ ভি, গোপীনাথ এন এবং লান্ডু কে। এছাড়া এইমস ভুবনেশ্বরের তরফে ছিলেন বিজয়িনী বি ও বৈজয়ন্তীমালা এম। তাঁদের গবেষণায় বলা হয়েছে, বৃষ্টি পড়লে তাপমাত্রা কমতে শুরু করে। আর তাতেই সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। গবেষকদের সমীক্ষায় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ২৮টি রাজ্যে কীভাবে করোনা ছড়িয়েছে, সেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। গবেষকদের মতে, তাপমাত্রা ও আর্দ্রতার উপর এই ভাইরাসের বড় প্রভাব রয়েছে। গবেষক ভিনোজ ভি এই প্রসঙ্গে বলেন, তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা ০.৯৯ শতাংশ কমে যায়। আর্দ্রতা বাড়লেই সংক্রমণের সম্ভাবনা কম থাকে বলে উল্লেখ করা হয়েছে। তবে বর্ষাকালে আর্দ্রতা বাড়লে করোনা সংক্রমণ কেমন হবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ওই গবেষক আরও বলেন, সূর্যের তাপমাত্রা কতটা পৌঁছচ্ছে তার উপর সংক্রমণের প্রভাব নির্ভর করে। তাপমাত্রা বাড়লে করোনা দ্বিগুণ হারে ছড়িয়ে পড়ার সময়সীমা কিছুটা কমে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...