Wednesday, June 24, 2026

কঙ্গনাকে পুলিশের তলব, অভিনেত্রীকে আইনি সহায়তা বিজেপি নেতার

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ নিয়ে একের পর এক বিষয়ে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পাশাপাশি অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তের জন্যও সরব হয়েছেন কঙ্গনা। আর এই বিষয়ে তাঁর প্রশংসা করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী । তিনি কঙ্গনাকে আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। সোমবার বিজেপি নেতা জানান, কঙ্গনার অফিস থেকে আইনজীবী ইসকরণ সিং ভান্ডারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মুম্বই পুলিশ কঙ্গনা রানাউতকে তলব করেছে। আর এই বিষয়ে অভিনেত্রীকে আইনি সহায়তা করবেন বলে তিনি জানিয়েছিলেন। একটি টুইট করে সুব্রহ্মণ্যম স্বামী জানান, কঙ্গনাকে আইনি সহায়তা করার জন্য তিনি খুব শীঘ্রই আইনজীবী ইসকরন সিং এর সঙ্গে দেখা করে বিষয়টি আলোচনা করবেন।

বিজেপি নেতা টুইট করেন, “আমি যতদূর জানি কঙ্গনা বলিউডের প্রথম তিনজন নায়িকাদের মধ্যে অন্যতম। কিন্তু সাহসের দিক থেকে যদি বলতে হয় তিনি সবার উপরে।”
আইনজীবী ইসকরণ সিংহ একটি টুইট করেন। তিনি লেখেন, “কঙ্গনার এই সাহস সত্যি দৃষ্টান্তমূলক। বলিউডের বাস্তুতন্ত্রে কঙ্গনার এই সাহসকে সুরক্ষিত রাখা খুব প্রয়োজন।” উল্লেখ্য, একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কঙ্গনা জানান, তাঁকে মুম্বই পুলিশ তলব করেছে সুশান্ত সিং রাজপুতের ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য।

এরপরই রবিবার রাতে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী কঙ্গনাকে আইনি সহায়তা করার প্রস্তাব দেন।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...