Wednesday, June 24, 2026

মহামারি সচেতনতায় লালবাজারে “মাস্ক পরুন, করোনা দূর করুন” কর্মসূচি

Date:

Share post:

করোনা নিয়ে প্রতি নিয়ত মানুষকে সচেতন করে চলেছে প্রশাসন। রাজ্য সরকার হোক কিংবা কলকাতা পুরসভা অথবা পুলিশ প্রশাসন, মানুষকে সতর্ক-সচেতন করার কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে আজ, মঙ্গলবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে অনুষ্ঠিত হলো কলকাতা পুলিশের তরফ থেকে “মাস্ক পরুন, করোনা দূর করুন” ক্যাম্পেন।

এই সচেতনমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি জানিয়েছেন, করোনা আবহে এই কঠিন পরিস্থিতিতেও অনেক মানুষ মাস্ক ব্যবহার করছেন না। অনেকে হয়তো গলার মধ্যে মাস্ক ঝুলিয়ে রেখেছেন বা পকেটে পুরে রেখেছেন। এরকম করলে চলবে না। প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে বলে তিনি জানিয়েছেন।

এর জন্য সরকারি অনেক নিয়মাবলী রয়েছে। তাই যাঁরা মাস্ক ব্যবহার করবেন না বা করছেন না, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, মিডিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব এই প্রচার করতে হবে যাতে মানুষ আরও বেশি করে সচেতন হোন।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...