Saturday, June 13, 2026

কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে! জানাল হাওয়া অফিস

Date:

Share post:

বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে নাকাল অবস্থা হবে কলকাতার। পাশাপাশি, বন্যা পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে । এমনটাই আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও কিছুদিন। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং সহ পাঁচ জেলায় বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি হবে অসম মেঘালয়ে। এর প্রভাবে নদীর জলস্তর বাড়তে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায় অতি সক্রিয়। আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল হবে না। এছাড়াও দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে সাগর থেকে। এর প্রভাবে আগামী তিন-চারদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে অসম ও মেঘালয় প্রবল বর্ষণের সম্ভাবনা। এর ফলে অতি ভারী বৃষ্টির প্রকোপ কমলেও উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বৃষ্টির প্রভাবে।

কলকাতাতেও মূলত মেঘলা আকাশ থাকবে সঙ্গে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে৷ বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
কলকাতাতে বুধবার, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ১ ডিগ্রির নিচে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...