Friday, June 26, 2026

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন গুলিবিদ্ধ সেই সাংবাদিক

Date:

Share post:

শেষরক্ষা হলো না। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন গুলিবিদ্ধ গাজিয়াবাদের সেই সাংবাদিক বিক্রম যোশী। আজ বুধবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গাজিয়াবাদে দুই মেয়ের সামনেই গুলিবিদ্ধ হয়েছিলেন এই সাংবাদিক। ওই সাংবাদিককে গত সোমবার রাতে দুষ্কৃতীদের গুলিতে গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।

উল্লেখ্য, বিক্রম যোশী নামক ওই সাংবাদিক মোটর সাইকেলে চেপে দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ১০.৩০ মিনিট নাগাদ দুষ্কৃতীদের একটি দল তাঁদের ঘিরে ধরে লাঞ্ছনা করতে থাকে। এর মধ্যেই হঠাৎই একজন তাঁর দিকে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে।

উল্লেখ্য, এই ঘটনায় ৯ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জন পুলিশকর্মীকে সাসপেন্ডও করা হয়েছে।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...