Wednesday, June 24, 2026

সাইকেল চালাতে গিয়ে আহত ঋতুপর্ণা

Date:

Share post:

লকডাউনের আগে থেকেই সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে আছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । মহামারির কারণে গোটা বিশ্ব এখন স্তব্ধ । তাই পরিবারের সঙ্গে থাকলেও বাড়ি থেকে তেমন বেরোতে পারছেন না অভিনেত্রী। একঘেয়েমি কাটাতে তাই বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে। আর তারপরই ঘটে দুর্ঘটনা। হাতে চোট পান তিনি ।

নাচ ও শরীরচর্চা করতে ভালোবাসেন ঋতুপর্ণা । সাইকেল চালাতেও খুবই পছন্দ করেন তিনি । সিঙ্গাপুরেই মুখে মাস্ক পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায় । একটা উঁচু জায়গায় উঠে, সেখানে একটা বাঁক নিতে গিয়ে হাতের কবজিতে ব্যথা পান । দুটো আঙুলেও ব্যথা পেয়েছেন তিনি। আঙুল নাড়তেই পারছেন না ।
ঋতুপর্ণা বলেন, “আকুপাংচার করছি । তাতে কিছুটা আরাম পাচ্ছি । আমার ডান হাতেই যা হওয়ার হয়েছে । চিকিৎসার মধ্যে রয়েছি । আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।”

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...