Thursday, April 2, 2026

বিমান সফরে উৎসাহ দিতে বিশেষ কোভিড প্যাকেজ ঘোষণা করল এমিরেটস

Date:

Share post:

গত বছরের ডিসেম্বরে চিনে শুরু হওয়া মারণ ভাইরাস সংক্রমণের গ্রাসে এখন গোটা বিশ্ব। অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া এই বিশ্ব মহামারিতে প্রত্যক্ষভাবে আক্রান্ত দেড় কোটি মানুষ। মৃত্যুসংখ্যা ছাড়িয়ে গিয়েছে ছয় লক্ষ। বিশ্ব মহামারিতে বেহাল বিশ্ব অর্থনীতিও। সংক্রমণের ধাক্কা অর্থনীতির যেসব ক্ষেত্রকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করেছে তার মধ্যে একদম প্রথম সারিতে আছে ভ্রমণ ও উড়ান সংস্থাগুলি। সংক্রমণ ছড়ানোর ভয়ে ও সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদে বিমান পরিষেবা নিতে চাইছেন না বহু মানুষ। একদিকে দেশে দেশে লকডাউন চলাকালীন পরিষেবা বন্ধ থাকায় এবং মহামারি কালে যাত্রীদের অনীহার কারণে বিরাট সংকটের মুখে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি। এই পরিস্থিতিতে ব্যবসায়িক অস্তিত্বের স্বার্থে নিত্য নতুন কৌশল খুঁজছে বিমান সংস্থাগুলি। এবার যেমন যাত্রীদের জন্য বিশেষ কোভিড প্যাকেজ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরশাহির উড়ান সংস্থা এমিরেটস। যাত্রীদের বিমান সফরে উৎসাহ দিতে এই সংস্থা ঘোষণা করেছে, তাদের উড়ানে চড়ে সফরের পর যাত্রীরা যদি কোভিড আক্রান্ত হন তাহলে ক্ষতিপূরণ বাবদ তাঁদের চিকিৎসার খরচ বহন করা হবে। এমিরেটস জানিয়েছে, সংক্রমিত যাত্রীদের সর্বোচ্চ দেড় লক্ষ ইউরো এবং ১৪ দিন কোয়রান্টিনে থাকলে সেই সময়ের জন্য দিন পিছু ১০০ ইউরো পর্যন্ত দেওয়া হবে। এবছরের ৩০ অক্টোবর পর্যন্ত যাত্রীরা এই বিশেষ কোভিড প্যাকেজ পাবেন বলে জানিয়েছে বিখ্যাত এই বিমান সংস্থা।

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...