Friday, April 3, 2026

প্রথম করোনার হদিশ, উত্তর কোরিয়ায় লকডাউন কেসাং শহরে

Date:

Share post:

উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কেসাংয়ে লকডাউন জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম কেসিএন জানিয়েছে , সেখানে প্রথমবারের মতো করোনার উপসর্গ থাকা একজনকে শনাক্ত করা হয়েছে।
যদিও পিয়ং ইয়ংয়ের দাবি, উত্তর কোরিয়ায় কোনও করোনার সংক্রমণ নেই। সতর্কতার অংশ হিসেবে দেশটির সীমান্ত বন্ধ রাখা হয়েছে। তবে রবিবার কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে এবং উচ্চ মাত্রার সতর্কতা জারি করতে গতকাল শনিবারই একটি জরুরি পলিটব্যুরো সভা ডেকেছিলেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।
উত্তর কোরিয়ার ক্যাসং শহরে একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। যদি এটি নিশ্চিত হয়ে যায়, তবে এটিই হবে উত্তর কোরিয়ার প্রথম করোনায় আক্রান্তের ঘটনা।
কেসিএনএ জানিয়েছে, তিন বছর আগে দেশ ছাড়া এক ব্যক্তি ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছে। তাঁকেই করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
ওই ব্যক্তিকে দক্ষিণের সীমান্তে অবস্থিত ক্যাসং সিটিতে পাওয়া যায়। তাঁকে কঠোর কোয়ারান্টিনের আওতায় রাখা হয়েছে। যারা তাঁর সংস্পর্শে এসেছিল, তাঁদেরকেও একই ভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...