Monday, March 30, 2026

রাজস্থান সংকট: স্পিকারকে মামলা প্রত্যাহারের অনুমতি দিল শীর্ষ আদালত

Date:

Share post:

রাজস্থান হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা মামলাটি শেষ পর্যন্ত প্রত্যাহার করলেন স্পিকার সিপি যোশী। সোমবার তাঁর আইনজীবীরা পিটিশন প্রত্যাহারের আর্জি জানালে তার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। আর এই ঘটনায় রাজস্থানে অশোক গেহলট বনাম শচীন পাইলট দ্বন্দ্বে প্রবলভাবে মুখ পুড়ল কংগ্রেসের।

রাজস্থান সংকট নিয়ে হাইকোর্টে মামলা চলাকালীন তড়িঘড়ি সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে মতভেদ ছিল কংগ্রেসের আইনজীবীদের মধ্যেই। স্পিকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কপিল সিব্বল। কিন্তু তাতে আপত্তি ছিল অভিষেক মনু সিংভির। হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে না চাওয়ায় আগেই মুখ পুড়েছে কংগ্রেসের। অন্যদিকে রাজস্থান হাইকোর্টের নির্দেশ স্বস্তি দিয়েছে বিক্ষুব্ধ শচিন পাইলট শিবিরকে। ফলে আইনি লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে কংগ্রেসের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। আর হাইকোর্টে একপ্রস্থ ধাক্কা খাওয়ার পর শেষমেশ সুপ্রিম কোর্টে পিছু হটল রাজ্যের কংগ্রেস সরকার।

Related articles

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...

ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না! কেন সতর্কবার্তা মমতার

বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! সোমবার, দলীয় প্রার্থীদের হয়ে প্রচার মঞ্চ থেকে বিজেপিকে (BJP)...

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...