Saturday, April 4, 2026

হাসপাতাল থেকে পলাতক ভাইরাস আক্রান্ত রোগী, দেহ উদ্ধার হল ঝোপ থেকে!

Date:

Share post:

সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বাগবাড়ি হাসপাতালে গাফিলতি অভিযোগ করেছিলেন ওই প্রৌঢ় । এরপর সংক্রমণ নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। তার একদিন পর ওই হাসপাতাল থেকে ৫০০ মিটার দূরে একটি ঝোপে উদ্ধার হয় রোগীর দেহ। প্রয়াগরাজের এই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, কোভিড ওয়ার্ডে রোগী নিগ্রহের শিকার হয়েছিলেন। তাই পালাতে বাধ্য হয়েছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কতৃপক্ষ।

সিসিটিভিতে ধরা পড়েছে হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন ওই রোগী।

জানা গিয়েছে, মৃত ব্যক্তি স্বরূপরানী নেহরু হাসপাতালের লেভেল-৩ কোভিড ইউনিটে ভর্তি হয়েছিলেন। শুক্রবার উপসর্গ নিয়ে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এদিকে, পরিবারের তরফে তোলা অভিযোগের সত্যতা বিচারে একটা অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেই ক্লিপে শোনা গিয়েছে, রোগী শারীরিক সমস্যা নিয়ে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের কাছে দরবার করলেও, কেউ তাঁকে পাত্তা দেয়নি। ওই প্রৌঢ়কে বলতে শোনা গিয়েছে, “আমার মুখ শুকিয়ে গিয়েছিল। ভেন্টিলেটরের জন্য দমবন্ধ লাগছিল। উপস্থিত কয়েকজনকে সাহায্যের জন্য বলেছি, কেউ কথা কানে তোলেননি।”
অন্যদিকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। তাতে দেখা গিয়েছে, শনিবার বিকেল ৪.৩০টা নাগাদ সেই হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। ঠিক তার ত্রিশ সেকেন্ড পরেই কয়েকজনকে তাঁর পিছনে দৌড়তে দেখা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তরফে বলা হয়েছে, সেই রোগীর পিছনে যাঁরা দৌড়েছিলেন তাঁরা হাসপাতালের কর্মী। তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন।
হাসপাতালের প্রধান চিকিৎসক এসপি সিং জানিয়েছেন, রোগীর জ্বর ও শ্বাসকষ্ট ছিল। ওর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল। কিন্তু হঠাৎ তিনি ওয়ার্ড ছেড়ে পালান। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...