Sunday, April 12, 2026

হাসপাতালে না গিয়েও স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ, মহামারি নতুন চমক আইআইটি-র

Date:

Share post:

হাসপাতালে না গিয়ে বাড়িতে বসেই এবার স্বাস্থ্য পরীক্ষা করা যাবে। মহামারি আবহে সংক্রমিতদের জন্য নতুন যন্ত্র তৈরি করল মাদ্রাজ আইআইটি। নতুন এই যন্ত্রের মাধ্যমে রোগীর দেহের তাপমাত্রা, অক্সিজেনের পরিমাণ, হার্ট রেট এবং রেসপিরেশন মাপা যাবে।

মাদ্রাজ আইআইটি এবং হেলিক্সোনের যৌথ উদ্যোগে নতুন এই যন্ত্র তৈরি করা হয়েছে। যন্ত্রের নাম অক্সিটু। এই যন্ত্র একটি পোর্টেবল এবং ওয়্যারলেস ডিভাইস। আঙুলে সহজে পরে ফেলা যায়। সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের সাহায্যে মনিটরিং করা যাবে। পাশাপাশি ব্লুটুথের মাধ্যমে ওই ডিভাইস সহজেই কানেক্ট করা যাবে। যে তথ্য পাওয়া যাবে তা ফুটে উঠবে মোবাইল স্ক্রিনে।

আইআইটি হেলথকেয়ার টেকনোলজি ইনোভেশন সেন্টারের অধ্যাপক মোহনাশঙ্কর শিবপ্রকাশম জানান, “এই যন্ত্রের মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যাবে। বাজারে এই যন্ত্রের দাম হবে ২৫০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে। বাড়িতে, হাসপাতালে এবং বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে এই যন্ত্র ব্যবহার করা যাবে।”

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...