Friday, June 26, 2026

ছিলেন বামফ্রন্টের মন্ত্রী, রামের টানে মাটি নিয়ে পৌঁছে গেলেন অযোধ্যায়

Date:

Share post:

তিনি ছিলেন বাংলার সিপিএম বিধায়ক, মন্ত্রীও হয়েছিলেন৷

এখন আর ‘লাল’ তাঁর পছন্দের রং নয়৷ লাল ছেড়ে এখন গেরুয়াকে ভালোবেসেছেন৷ শুধু ভালোবাসাই নয়, রামের আবেগে নদীয়া থেকে মাটি নিয়ে পৌঁছে গিয়েছেন অযোধ্যায়৷

প্রায় ১,৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে অযোধ্যায় হাজির হয়েছেন নদিয়ার একদল বিজেপি কর্মীরা।

আর এদের মধ্যে আছেন বামফ্রন্টের প্রাক্তণ মন্ত্রী
বঙ্কিম ঘোষ৷ সঙ্গে আছেন বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা৷ বঙ্কিম ঘোষ এখন রাজ্য বিজেপির কর্মকর্তা, বিজেপির রাজ্য কমিটির সদস্য৷ রাম মন্দির নির্মাণের জন্য চূর্ণী ও গঙ্গা নদীর সঙ্গমের জল এবং কৃত্তিবাস ওঝার বাড়ির মাটি সঙ্গে নিয়ে গিয়েছেন৷ অযোধ্যায় গিয়ে এই সব জিনিস তুলে দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের হাতে। ভূমি পূজনে যাওয়ার অনুমতি তাঁরা পাননি। বঙ্কিমবাবু ছাড়াও ওই দলে আছেন রাজ্য কমিটির সম্পাদক মনোজ বিশ্বাস, নদীয়া জেলার সম্পাদকমন্ডলীর সদস্য সব্যসাচী মুখোপাধ্যায়। প্রাক্তণ সিপিএম নেতা বঙ্কিমবাবু বলেছেন, “আমরা নদিয়া জেলা থেকে অযোধ্যায় এসেছি৷ কৃত্তিবাস ওঝার বাড়ির মাটি এবং চূর্ণী নদী ও গঙ্গার সঙ্গমের জল নিয়ে এসেছি। দীর্ঘ সময়ের পর যে রাম মন্দিরের শিলান্যাস হবে, এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতেই আমরা অযোধ্যা এসে পৌঁছেছি।”

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...