Wednesday, June 24, 2026

গত ১০ বছরে বাংলায় তথ্যপ্রযুক্তিতে বিপুল উন্নয়ন সোজা বাংলায় খতিয়ান তুলে ধরলেন তৃণমূল সাংসদ

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে- তথ্য সহকারে ‘সোজা বাংলায় বলছি’ পঞ্চম এপিসোডে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। সূচি মেনে বুধবার, তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র পঞ্চম পর্ব প্রচারিত হয়। ১০ বছরে তথ্যপ্রযুক্তি রফতানির ক্ষেত্রে ১৭৫ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে জানান ডেরেক। একই সঙ্গে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় কত বৃদ্ধি হয়েছে তাও জানিয়েছেন তৃণমূল সাংসদ।

২৬ জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রবিবার, ভারতের বেকারত্বের হারের তুলনায় রাজ্যের বেকারত্বের হার কতটা কম সেটা তথ্য সহকারে জানানো হয়েছে।বুধবার, দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য। শুক্রবার, এক মিনিটের ভিডিও-তে ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, কোভিড মোকাবিলায় কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। রবিবার, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে বলে অভিযোগ জানালেন ডেরেক ও ব্রায়েন। বুধবার, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কতটা বৃদ্ধি হয়েছে তৃণমূল আমলে সেটি তথ্য সহকারে জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন।
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনায় রয়েছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হয়েছে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...