Tuesday, March 31, 2026

ঘড়িরকাঁটা ধরে দিল্লি থেকে যজ্ঞস্থলে প্রধানমন্ত্রী

Date:

Share post:

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। অংশগ্রহণ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগেই তাঁর সফরসূচি দেওয়া হয়েছিল।একেবারে ঘড়ির কাঁটা ধরে সেই সময় ধরে এগিয়ে চলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ক্ষেত্রেই তিনি সময় পৌঁছন। কিন্তু এক্ষেত্রে শুভ মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। তাই যে সূচি দেওয়া হয়েছিল, সেই সূচি মেনেই দিল্লি থেকে প্রধানমন্ত্রীর বিমান ওড়ে অযোধ্যার উদ্দেশ্যে। লখনউতে পৌঁছয় ১০:৩৫ মিনিটে। সেখান থেকে চপারে ঠিক সাড়ে এগারোটায় অযোধ্যায় পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানকার সাকেত ময়দানের হেলিপ্যাডে নামেন তিনি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সামাজিক দূরত্ব মেনেই হেলিপ্যাডে প্রধানমন্ত্রী স্বাগত জানান রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।

ধুতি এবং হলুদ সিল্কের পাঞ্জাবিতে সেজে একেবারে অন্য বেশে হাজির হন নরেন্দ্র মোদি। বরাবরই তিনি সঠিক পোশাক নির্বাচনে কৃতিত্বের দাবি রাখেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেখান থেকেই সড়কপথে হনুমানগড়ি মন্দিরে যান নরেন্দ্র মোদি। হনুমানজির আরতি করেন তিনি। দক্ষিণাও দেন। সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ। এরপর যোগী আদিত্যনাথকে নিয়ে মন্দির পরিক্রমা করেন মোদি।
মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রধানমন্ত্রীর মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়, দেওয়া হয় উত্তরীয়।
ঠিক ১০ মিনিট হনুমানগড়ি মন্দিরে পুজো সেরে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
সেখানে প্রথমে রামলালার পুজো করেন নরেন্দ্র মোদি। ঘড়ির কাঁটা ধরে ঠিক ১১.৫৯মিনিটে রামলালার পুজো করেন নরেন্দ্র মোদি। ষষ্টাঙ্গে রামলালাকে প্রণাম করে ফুল-মালা দিয়ে রামলালার আরাধনা করেন। পুজোর পরে মন্দির প্রদক্ষিণ করেন। এরপর মন্দির চত্বরে একটি পারিজাত বৃক্ষরোপণ করার পর যজ্ঞস্থলে যান প্রধানমন্ত্রী। একেবারে ঘড়ির কাঁটা মেনে চলে তাঁর সফর।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...