Friday, April 3, 2026

চা-কফিতে মেশানো হতো পাউডার! চাঞ্চল্যকর দাবি সুশান্তের পরিচারকের

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। তাঁর মৃত্যুর পর বলিউডের নেপোটিজমের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেতার অনুরাগীরা। ইতিমধ্যেই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিনেতার বাবা। এমনকী রিয়ার বিরুদ্ধে সুশান্তকে কালাজাদু করার অভিযোগও উঠে এসেছে। এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন সুশান্তের পরিচারকের।

তিনি জানিয়েছেন, সুশান্তের ঘরে চা, কফি পৌঁছে দেওয়ার পরে সেটি আগে রিয়া নিতেন। সেটার মধ্যে পাউডার মেশাতেন বলে জানিয়েছে ওই ব্যক্তি। তাঁর দাবি, এরপর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেন সুশান্ত। সুশান্ত যাতে তাঁর নিয়ন্ত্রণে থাকেন তাই এই কাজ রিয়া করেছিলেন বলে অভিযোগ ওই ব্যক্তির।

গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। এই মৃত্যুর তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। জুলাই মাসের শেষে পাটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। বিহার সরকারের কাছে তিনি সিবিআই তদন্তের আর্জি জানান। বিহার সরকারের সুপারিশকে মান্যতা দিয়েছে কেন্দ্র। অভিনেতার মৃত্যুর তদন্ত এবার করবে সিবিআই।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...