Friday, April 3, 2026

বাড়িতে বসেই রেশন কার্ড করে ফেলুন

Date:

Share post:

আপনার যদি রেশন কার্ড না থাকে তাহলে চিন্তার কোনও কারণ নেই ৷ এবার বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷ সমস্ত রাজ্যের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে ৷ আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন ৷

রেশন কার্ডের জন্য কী কী প্রয়োজন দেখে নিন…

১) ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে ৷

২) আবেদনকারী ব্যক্তির কাছে অন্য রাজ্যের রেশন কার্ড থাকলে হবে না ৷

৩) যাঁর নামে রেশন কার্ড তৈরি হচ্ছে তার বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷

৪)১৮ বছরের কম বয়সী বাচ্চার নাম তার বাবা মায়ের রেশন কার্ডে সামিল করা হয় ৷

৫)পরিবারের প্রধানের নামে রেশন কার্ড হয়ে থাকে ৷

৬)পরিবারের কোনও সদস্যর অন্য রেশন কার্ডে না থাকা চলবে না ৷

এরপর Apply online for ration card লিঙ্কে ক্লিক করুন ৷
রেশন কার্ড তৈরির জন্য আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, হেলথ কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আইডি প্রুফ হিসেবে দিতে পরেন ৷
রেশন কার্ড তৈরির জন্য ৫ থেকে ৪৫ টাকা চার্জ দিতে হতে পারে ৷ আবেদন পত্র ফিল আপ করার পর চার্জ ও অ্যাপ্লিকেশনটি জমা দিন ৷

ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পর আপনার আবেদন সঠিক হলে রেশন কার্ড তৈরি হয়ে যাবে। এই প্রক্রিয়াগুলি ঠিকমত করলেই আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারবেন আপনার রেশন কার্ড।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...