Monday, March 23, 2026

ভূমিপুজোর প্রথম প্রসাদ কে পেয়েছেন জানেন?

Date:

Share post:

অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের জমকালো ভূমি পুজোর অনুষ্ঠানের প্রথম প্রসাদ কে পেয়েছেন জানেন? এক দলিত পরিবারের কাছে পৌঁছেছে সেই প্রসাদ৷ মহাবীর পরিবারকে রাম চরিত মানসের একটি অনুলিপি এবং একটি তুলসী মালা সহ সেই “মহাপ্রসাদ” দেওয়া হয়েছে। এই পরিবারের হাতে প্রসাদ তুলে দেওয়ার পরই অন্যান্যদের প্রসাদ বিতরণ শুরু হয় অযোধ্যাতে।
ওই মহাবীর পরিবার প্রধানমন্ত্রীর আবাসন যোজনার গ্রাহক৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে এই পরিবারের সঙ্গে খাবার ভাগ করে নিয়েছিলেন৷বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো করেছিলেন। প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং আরএসএসের প্রধান মোহন ভাগবত।

Related articles

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...