Friday, June 26, 2026

গুরুতর অভিযোগ, মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে ওয়েবসাইটের নম্বর মিলছে না

Date:

Share post:

মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে ওয়েবসাইটের নম্বর মিলছে না৷ এমনই অভিযোগ উঠেছে৷
ওয়েবসাইট যে নম্বর দেখানো হয়েছিলো, মাধ্যমিকের মার্কশিট হাতে আসার পর পরীক্ষার্থী দেখছে, তাতে বিষয়ভিত্তিক নম্বর আলাদা। বিভিন্ন জেলায় বহু পরীক্ষার্থীর এই অভিজ্ঞতা হচ্ছে। এদের অনেকেই মধ্যশিক্ষা পর্ষদে যোগাযোগও করেছে বলে খবর। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর কারণ খুঁজতে তিনি পুলিসের সাইবার ক্রাইম বিভাগের সাহায্য চেয়েছেন৷ প্রয়োজন হলে সিআইডির সহযোগিতাও চাওয়া হবে৷
মহামারি পরিস্থিতির জন্য এ বছর ফল প্রকাশের দিনই মার্কশিট বিলি করতে পারেনি পর্ষদ। ১৫ জুলাই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে ওয়েবসাইটে ফল প্রকাশ করে পর্ষদ। ২২ জুলাইয়ের পর মার্কশিট হাতে পেতে শুরু করে পরীক্ষার্থীরা। তার আগে ওয়েবসাইট থেকে মোট এবং বিষয়ভিত্তিক নম্বর দেখে, তার প্রিন্ট আউটও বের করে নিতে পেরেছে তারা। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, ওয়েবসাইটে দেওয়া নম্বরের সঙ্গে পরীক্ষার্থীর মার্কশিটের নম্বরে অনেকটাই অমিল রয়েছে। পর্ষদ অভিযোগ পেয়ে দেখেছে, মার্কশিটের নম্বরই পরীক্ষার্থীর প্রকৃত প্রাপ্ত নম্বর। কারণ তা পর্ষদের রেকর্ডের সঙ্গে মিলে যাচ্ছে। পর্ষদের সভাপতি বলেছেন, বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে।
তবে ওয়েবসাইট সংস্থাগুলির তরফে গাফিলতি হওয়াও অস্বাভাবিক নয়। যেহেতু প্রতিটি ধাপই ভালোভাবে ডকুমেন্টেড থাকে, তাই কোন ধাপে ডেটা এন্ট্রিতে ভুল হয়েছে, তা সহজেই ধরা সম্ভব বলে মনে করছে এ বিষয়ে বিশেষজ্ঞ মহল।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...