Saturday, April 4, 2026

স্বাস্থ্যবিধি মেনে পূর্ব বর্ধমানে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস

Date:

Share post:

আজ রবিবার বিশ্ব আদিবাসী দিবস। এদিন স্বাস্থ্যবিধি মেনে পূর্ব বর্ধমানে এই দিনটি পালন করা হয়। জেলাপরিষদের সহ সভাপতি দেবু টুডুর নেতৃত্বে জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়।

আদিবাসী দিবস উপলক্ষ্যে বর্ধমানের পারবীরহাটার উৎসব ময়দান থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে এই মিছিল হয়। মিছিল শেষ হয় কোটকম্পাউণ্ডের সিধু কানুর মূর্তির সামনে। সাঁওতালি পোষাক পরে ও ধামসা মাদল নিয়ে মিছিলে অংশ নেন দেবু টুডু। পাশাপাশি ভাতার, আউশগ্রাম, মেমারি, রায়নাতেও আদিবাসী দিবস পালন করা হয়েছে।

রাষ্ট্রসঙ্ঘ আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা দেওয়ার জন্য এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯২ সালে জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্তারা তাদের প্রথম সভার আয়োজন করেন। ওই সভায় প্রস্তাব দেওয়া হয় ৯ অগাস্ট আদিবাসী দিবস পালন করা হবে। ১৯৯৪ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবছর ৯ অগাস্ট ‘বিশ্ব আদিবাসী দিবস’ পালন করা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...