Tuesday, April 7, 2026

রাশিয়ায় ভাইরাসের টিকার অনুমোদন, প্রথম নিলেন প্রেসিডেন্ট পুতিনের মেয়ে

Date:

Share post:

মহামারির মধ্যগগনে করোনাভাইরাসের প্রথম ভ্যাক্সিন বা টিকার অনুমোদন দিল রাশিয়া। প্রথম টিকাটি নিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মেয়ে।

প্রেসিডেন্ট নিজেই একথা জানিয়েছেন। মঙ্গলবার পুতিন ঘোষণা করেন, করোনাভাইরাস প্রতিরোধী প্রথম কার্যকরী টিকা তৈরি করেছে রাশিয়া। এই টিকা পরীক্ষার সময় কার্যকর বলে প্রমাণিত হয়েছে, যা স্থায়ীভাবে ভাইরাস প্রতিরোধে সক্ষম। পুতিন বলেন, আজ সকালে, বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভ্যাক্সিন রাশিয়ায় নথিভুক্ত করা হয়েছে। এই টিকা আমার এক মেয়ে গ্রহণ করেছে। আমি মনে করি, সে এই সংক্রান্ত এক পরীক্ষায় অংশ নিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যৌথভাবে ভ্যাক্সিনটি তৈরি করেছে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার। যা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
পুতিন বলেন, ‘ভ্যাক্সিন নেওয়ার পর আমার মেয়ের সামান্য জ্বর হয়েছিল। তবে দ্রুত তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এখন সে ভাল আছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...