Wednesday, April 1, 2026

মহামারি আবহেই বেলুড় মঠে ২০২০ সালের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু

Date:

Share post:

মহামারি আবহেই বেলুড় মঠে শুরু হলো ২০২০ সালের দুর্গা পুজোর প্রস্তুতি| নিয়ম মেনে জন্মাষ্টমীর দিন মা দুর্গার কাঠামো পুজো দিয়েই শুরু হয় দুর্গোৎসবের সূচনা ৷ সংক্রমণের কারনে দ্বিতীয়বারের জন্য ভক্তদের জন্য বন্ধ করা হয়েছে মঠের দরজা৷ ওদিকে তারই মধ্যে দুর্গা পুজোর সূচনা হলো৷ তথাপিও ভক্তদের মধ্যে আশঙ্কা থাকছে, এ বছর মঠের দুর্গা পুজোয় অন্যবছরের মতো অংশ নেওয়া যাবে কি’না, সে বিষয়টি ৷ মঠের তরফে এখনই দুর্গাপুজো নিয়ে কোন শর্ত ইত্যাদির কথা জানানো হয়নি৷ মঠের আশা, প্রতিবছরের মতোই এই বছরও একই ভাবে পুজোর অনুষ্ঠান হবে৷ তবে এবার বেশ কিছু নিয়ম মেনেই ভক্তদের আসতে হবে ৷ তবে এখুনি সেই বিষয় কোন কথা বলতে নারাজ বেলুড় মঠ ৷ জন্মাষ্টমীর সকালে মূল মন্দিরে পুজোর পর মন্দিরেই পুজো করা হয় মা দুর্গার কাঠামো৷ সব কিছু ঠিক থাকলে পরের সপ্তাহ থেকেই শুরু হবে মা দুর্গার মূর্তি তৈরির কাজ৷ সংক্রমণের আশঙ্কা থাকলেও পুজো নিয়ে চরম আশাবাদী বেলুড় মঠের ভক্তবৃন্দ এবং সন্ন্যাসীরা ৷

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...