Saturday, April 4, 2026

সরকারি নির্দেশিকা উড়িয়ে স্কুলে ক্লাস, শোকজ প্রধান শিক্ষককে

Date:

Share post:

সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে ক্লাস করানোর জেরে প্রধান শিক্ষককে শোকজ করল স্কুল শিক্ষা দফতর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হাটসরবেড়িয়া হাইস্কুলের। বুধবার ওই স্কুলের দশম শ্রেণীর ক্লাস হয়।

রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বন্ধ থাকবে স্কুল কলেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে ন পরিস্থিতির উন্নতি হলে তবেই সেপ্টেম্বর মাসে শিক্ষক দিবসের পর স্কুল খোলা যেতে পারে। এরই মধ্যে নিয়ম ভেঙে ক্লাস হলো স্কুলে। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্কুল শিক্ষা দফতর।

কেন সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে স্কুল খোলা হলো? এই বিষয়ে প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের সাফাই, “অভিভাবকরা স্কুল খোলার জন্য অনুরোধ করেছিলেন। তাই পরিচালন সমিতি স্কুল খোলার সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র দশম শ্রেণীর ক্লাস চালু করা হয়েছে।” স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মহামারি পরিস্থিতিতে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে। ওদের স্বার্থেই স্কুল খোলা হয়েছে।

জানা গিয়েছে, ওই স্কুলে দশম শ্রেণীর পড়ুয়ার সংখ্যা ১৫০। তার মধ্যে এদিন উপস্থিত ছিল ৫২ জন। তিন ঘণ্টা ক্লাস নেওয়া হয়। দু’টি হলঘরে পড়ুয়াদের বসানো হয়েছিল বলে স্কুল সূত্রে খবর। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্যবিধি মেনে এদিন ক্লাস নেওয়া হয়েছে। কিন্তু যেখানে সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানে স্কুল খোলা মারাত্মক অপরাধ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ। জেলা স্কুল পরিদর্শক চাপেশ্বর সর্দার বলেন, ” ক্লাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলকে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...