Friday, April 3, 2026

ভারতে করোনা আক্রান্ত ২৫ লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু ৫০ হাজারের দোরগোড়ায়

Date:

Share post:

ভারতে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। এবার শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৪,৫৫৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। এই নিয়ে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪,৬১,১৯১। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ১০০৭ জন করোনা রোগীর। ফলে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৮,০৪০ জনের। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৬,৬১,৫৯৫ জন রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৭,৫১,৫৫৫ জন করোনাজয়ী। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৫,৫৭৩ জন।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...