Saturday, April 4, 2026

করোনা আবহেও দেশে এফডিআই বেড়েছে ১৮ শতাংশ: প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনা আবহেও ভারতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিদেশের শিল্প সংস্থা। এর জেরে এফডিআই অর্থাৎ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে রেকর্ড গড়েছে ভারত। এফডিআই বেড়েছে ১৮ শতাংশ। ভারতের পরিকাঠামো উন্নয়নে নির্দিষ্ট পরিকল্পনার ফলে এফডিআই সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর থেকে প্রমাণিত ভারতের ক্ষমতার ওপর বিশ্বের আস্থা রয়েছে। স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা সম্ভব হয়েছে কারণ ভারত তার নীতির বদল ঘটিয়েছে এবং পরিকাঠামোর উন্নতি করেছে। কৃষিতে আত্মনির্ভর হওয়ার জন্য কৃষকদের উন্নয়নের কথাও এদিন বলেন নরেন্দ্র মোদি। দারিদ্র্যসীমার নীচে থাকা কৃষকদের উন্নয়নের কথা এদিন বলেন মোদি।

করোনা সঙ্কটকালে এন ৯৫ মাস্ক থেকে পিপিই ভারত নিজেই তৈরি করেছে। শুধু দেশের চাহিদা নয়, এগুলো রফতানিও করছে দেশ। দুনিয়া যা করে দেখাতে পারেনি, ভারত করে দেখিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...