Monday, April 6, 2026

কোভিডজয়ীদের দিয়ে পতাকা তোলালো আবাসন

Date:

Share post:

ভয় নয়, জয় করতে হবে করোনা । করোনা জয়ী প্রতিবেশীকে দিয়ে পতাকা উত্তোলন করালেন আবাসনের বাসিন্দারা। আর উঠে এল এমনই বার্তা।

অতিমারির পরিস্থিতিতে ৭৪ তম স্বাধীনতা দিবসে সর্বত্রই ব্যতিক্রমী চিত্র। দেশবাসী দেখল এক অন্যরকম স্বাধীনতা দিবসের সকাল । তবে বিশেষ দিনটি পালন করা হয়েছে সর্বত্রই । টালিগঞ্জের কীর্তি অ্যাপার্টমেন্ট অতিমারির আবহে একটু অন্য রকমভাবেই পালন করল স্বাধীনতা দিবস। আবাসনের বাসিন্দারা প্রতিবছরই স্বাধীনতা দিবসের দিন একত্রিত হয়ে পতাকা উত্তোলন করেন। উদযাপন করেন দিনটি। কিন্তু এবার তাঁরা সমাজকে দিলেন সাহসের বার্তা।

পতাকা উত্তোলন করলেন কোরোনা জয়ী । এই আবাসনের বাসিন্দা নেহা কামদার পতাকা উত্তোলন করেন। কোরোনাকে জয় করে তিনি সবে নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন। কোরোনা যুদ্ধে জয়ী প্রতিবেশীকে অভিনন্দন জানিয়েছেন আবাসনের বাসিন্দারা। তাইতো স্বাধীনতা দিবসের দিন তিনি ছিলেন আবাসনের অনুষ্ঠানের প্রধান অতিথি । পতাকা উত্তোলন করে এদিন তিনি করোনাকে হারিয়ে ‘জয়ের ধজা’ ওড়ানোর বার্তা দিলেন। এককথায় অতিমারির পরিস্থিতিতে এমন এক স্বাধীনতা দিবস পালন করে নজির গড়ল টালিগঞ্জের এই আবাসন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...