Tuesday, March 31, 2026

CSK-র পোস্ট করা ভিডিও-তে দেখুন অবসরের পর কেমন আছেন মাহি-রায়না

Date:

Share post:

বিশ্ব ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি৷ প্রায় সঙ্গে সঙ্গেই মাহি-ঘনিষ্ঠ সুরেশ রায়নাও অবসর ঘোষণা করেন৷ এই মুহূ্র্তে এই ২ ক্রিকেটারই চেন্নাইতে CSK-র প্রস্তুতি শিবিরে৷ IPL 2020 -র এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ সেখানে যাওয়ার আগে ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলছে ধোনি এন্ড কোং-এর৷

এই মুহুর্তে ঠিক কেমন চেন্নাই সুপার কিংসের ড্রেসিং রুম?

CSK তারই ছবি পোস্ট করে জানিয়ে দিলো
ধোনি বা সুরেশ রায়না ঠিক কি করছেন এখন৷ চেন্নাই সুপার কিংসের পোস্ট করা ভিডিওতে উঠে এসেছে দারুন সব মুহুর্ত৷

নিজেদের পোস্ট করা ভিডিও-র ট্যাগলাইনে লিখেছেন, “Two roads converged on a #yellove wood…”৷ দুই তারকার ডাকনামও রয়েছে- #Thala ও #ChinnaThala
অনেকেরই জানা নেই, থালা ও চিন্না থালা -ধোনি ও রায়নার ডাকনাম৷ CSK ফ্যানরা তাঁদের ওই নামেই ডাকেন৷
অবসর ঘোষণার পর CSK-র পোস্ট করা এই ভিডিও স্বাভাবিকভাবেই ধোনিপ্রেমীদের আরও আবেগপ্রবণ করে তুলছে৷

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ ৷ আর ভারতের জার্সি গায়ে দেখা যাবে না MSD-কে ৷ তবে শনিবার কিন্তু ক্রিকেটের কোন ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন, তা স্পষ্ট করে কিছু জানাননি মাহি৷

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা এ বছরের IPL-এ চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তাঁকে খেলতে দেখা যাবে বলেই আশাবাদী ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...