Saturday, April 4, 2026

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নজর কাড়লেন মেজর শ্বেতা পাণ্ডে, কে তিনি?

Date:

Share post:

৭৪ তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাহায্য করলেন মেজর শ্বেতা পাণ্ডে। ভারতীয় সেনা অফিসার নজর কাড়লেন এই অনুষ্ঠানে।

চলতি বছর জুন মাসে রাশিয়ার মস্কোতে ভিক্টরি ডেতে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ভারতীয় সেনার মহিলা অফিসার হিসেবে তিনি প্রথম এই কাজ করেছেন। ২০১২ সালের মার্চ মাসে সেনাবাহিনীতে যোগ দেন শ্বেতা। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে পাশ করে দিল্লি ক্যান্টনমেন্টে ভারতীয় সেনার ৫০৫ বেস ওয়ার্কশপে কর্মরত এই মেজর।

একইসঙ্গে কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল ও নিউক্লিয়ার বিশেষজ্ঞ শ্বেতা। রাডার প্রযুক্তিতে রয়েছে বিশেষ দক্ষতা। পুনের কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং থেকে বেসিক সিবিআরএন ও স্টাফ সিবিআরএনের কোর্স করেছেন। কম্পিউটার সায়েন্সে ডিগ্রি রয়েছে তাঁর। স্কুল ও কলেজ মিলিয়ে শ্বেতা ৭৫টিরও বেশি মেডেল পেয়েছেন।

গতবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতীয় বায়ুসেনার তিন মহিলা অফিসারকে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর পাশে। প্রধানমন্ত্রীকে পতাকা উত্তোলনে সাহায্য করেন ফ্লাইং অফিসার প্রীতম সাংগওয়ান। স্যালুটিং ডায়াসে ছিলেন দুই ফ্লাইট লেফটেন্যান্ট। জ্যোতি যাদব এবং মানসি গেদা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...