Saturday, April 4, 2026

ঘুমের মধ্যেই ধসে পড়ল বাড়ি, কী হল বাসিন্দাদের?

Date:

Share post:

ঘুমের মধ্যেই ধসে পড়ল বাড়ি।
স্থানীয়দের তৎপরতায় কোনরকম প্রাণে বাঁচলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ঘোষ পাড়ায়। স্থানীয় বাসিন্দা সুব্রত ঘোষ কৃষিকাজে যুক্ত। দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে একটি বাড়ি তৈরি করেছিলেন তিনি। সোমবার রাতে প্রতিদিনের মতো পরিবারের সদস্যদে,র সঙ্গে ওই বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। রাত বারোটা নাগাদ হঠাৎ বাড়িটি কেঁপে ওঠে। কম্পনের জেরে কয়েকজনের ঘুম ভেঙে যায়। চেঁচামেচি শুনে স্থানীয়রা গিয়ে দেখেন বাড়ি ভেঙে পেছনে একটি নিচু জায়গা পড়ে রয়েছে। তড়িঘড়ি লোহার গেট ভেঙে বাসিন্দাদের উদ্ধার করেন গ্রামবাসীরা।
কোনরকমে ঘরের কিছু আসবাবপত্র বের করা হলেও, বেশিরভাগ দামি জিনিস ঘরের ভিতরেই রয়ে গিয়েছে।
গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মণ্ডলের স্বামী আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ইতিমধ্যেই এ বিষয়ে স্থানীয় বিডিও থেকে শুরু করে থানা এবং ডিআইজিকে জানানো হয়েছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...