Monday, April 6, 2026

মহামারির আবহে সুস্থতার হার রাজ্যে বেড়ে হল ৭৫ শতাংশ

Date:

Share post:

কোভিড-১৯ এর সংক্রমণে মৃত্যুর পারদ রাজ্যে অনেকটাই নিম্নমুখী । বলা যেতে পারে, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সংক্রমণের মৃত্যুতে অনেকটাই লাগাম পরাতে সফল হল রাজ্য। একই সঙ্গে সুস্থতার হার রাজ্যে বেড়ে হল ৭৫ শতাংশ। এই দু’টি তথ্য অনেক বেশি স্বস্তিদায়ক রাজ্যের কাছে।
এমনকি , কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও মহামারি পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে।
যদিও গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,০৮০ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে যা আগের কয়েক সপ্তাহের তুলনায় খুবই কম। মৃত্যুহার বেশ কিছুটা কমে ২.০৬ শতাংশে এসে ঠেকেছে।
সবচেয়ে বড় কথা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২,৯৩২ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৯,৭০৩ জন। রাজ্যে সুস্থতার হার বর্তমানে অনেকটাই বেড়ে ৭৫.০২ শতাংশ হয়েছে। এই পরিসংখ্যান রাজ্য সরকারকে কোভিড সংক্রমণ মোকাবিলায় বাড়তি মনোবল জোগাবে বলে মত বিশেষজ্ঞদের ।

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...