Saturday, April 4, 2026

সুশান্ত মৃত্যু মামলা সিবিআইয়ের হাতে, খুশি পরিবার থেকে সহ অভিনেতারা

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁর পরিবার থেকে সতীর্থরা।

সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি এদিন সিবিআই তদন্তকে স্বাগত জানিয়ে টুইটারে লিখেছেন, “আমার বৃহত্তর পরিবারকে অভিনন্দন। নিরপেক্ষ তদন্তের দিকে একধাপ এগোলাম।”

এদিন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজের টুইটারে লেখেন, “মানবতার জয় হলো। সম্মিলিত চেতনার শক্তি অনুভব করছি প্রথমবার।”

টুইট করে অক্ষয় কুমার জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে। সত্যের জয় হোক।”

সুশান্তের প্রাক্তন বান্ধবী তথা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে টুইট করে লেখেন, “ন্যায়বিচারের পথে। সত্যের জয় হলো।”

একইসঙ্গে এদিন টুইট করেছেন অভিনেতা নানা পটেকার। তিনি লিখেছেন, “শেষমেষ সুশান্ত মামলা হাতে নিল সিবিআই। এটাই সাধারণ মানুষের শক্তি।”

অভিনেত্রী কৃতি শ্যানন লিখেছেন, “গত ২ মাস অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে কেটেছে। সুপ্রিম কোর্ট সুশান্ত মামলায় সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছে। এটা আশার আলো যে শেষ পর্যন্ত সত্যি সামনে আসবে।”

এদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং বলেন, “আজকের দিনটা সুশান্তের পরিবার এবং ওঁর অনুরাগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট আমাদের প্রত্যেকটি বিষয় শুনেছে। পাটনায় এফআইআর দায়ের সঠিক বলেও জানিয়েছে আদালত। আশা করছি আমরা ন্যায়বিচার পাব।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...