Thursday, April 2, 2026

ফুসফুসে সংক্রমণ, সঙ্কটজনক প্রণব মুখোপাধ্যায়

Date:

Share post:

স্বাস্থ্যের অবনতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। ফুসফুসে দেখা দিয়েছে সংক্রমণ। ছেলে অভিজিতের আশা জাগানো টুইটের কিছুক্ষণ পরই এমনই খবর পাওয়া গেল দিল্লি সেনা হাসপাতালের তরফে। প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎবাবু টুইট করে লিখেছিলেন, “আপনাদের সকলের শুভ কামনায় এবং চিকিৎসকদের  প্রচেষ্টায় বাবা এখন স্থিতিশীল। তাই গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। চিকিৎসায় তাঁর উন্নতি হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্যের কামনা করার জন্য সকলকে অনুরোধ জানাই।”সেই টুইটের কয়েক ঘন্টার মধ্যেই চিন্তার খবর মিলল হাসপাতালের তরফে।

উল্লেখ্য, গত ১০ অগাস্ট  মাথায় চোট নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হন প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানে ব্রেনের অস্ত্রোপচার হয় তাঁর। তারমধ্যেই জানা যায় তিনি কোভিড পজেটিভ। ৮৪ বছরের প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে উদ্বেগ বাড়ে চিকিৎসক মহলে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...