Tuesday, April 7, 2026

তৃণমূলে যোগদান জনপ্রিয় দুই বাউল শিল্পী, চিকিৎসক ও শিল্পপতির

Date:

Share post:

পাহাড় থেকে জঙ্গল, শহর থেকে সাগর। রাজ্যজুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস যোগদান অব্যাহত। বিজেপি-বাম-কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন প্রতিদিনই, ঠিক একইভাবে রাজনীতির বাইরের জগতের মানুষরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন। আজ, বুধবার সেই পথে হেঁটেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রাজ্যের দুই প্রখ্যাত জনপ্রিয় বাউল শিল্পী কার্তিক দাস এবং লক্ষণ দাস। এরা দুজনেই বীরভূম জেলার বাসিন্দা। তৃণমূল ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

দলে যোগদান করে কার্তিক দাস ও লক্ষণ দাস বাউল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মত বাউলদের যেভাবে প্রান্তিকস্তর থেকে তুলে এনেছেন, সম্মান দিয়েছেন তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের গানের মাধ্যমে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বাংলার মানুষের কাছে, গ্রামবাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করতেই আমাদের তৃণমূলে যোগদান।”

তাঁরা আরও বলেন, “বিজেপি বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে। বাউল বাংলার একটি আদি কৃষ্টি-সংস্কৃতি। আমরা বাউল শিল্পী হিসেবে বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই যিনি বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে প্রকৃত সম্মান করেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।”

কার্তিক দাস ও লক্ষণ দাস বাউল সাধক বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। এইচডি বাউল শিল্পীর পাশাপাশি এদিন তৃণমূলে যোগদান করেন বিশিষ্ট চিকিৎসক বাদল ভাটা। যিনি একজন কোভিড যোদ্ধা। সন্দীপ ধালকিয়া, যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে রাজ্যে ক্ষুদ্র শিল্পের সম্প্রসারে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রানীগঞ্জ ও পশ্চিম মেদিনীপুর কাজ করেন।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...