Monday, June 22, 2026

দিলীপের চা-চক্রের মঞ্চ ভাঙার অভিযোগ

Date:

Share post:

দিলীপ ঘোষের চা-চক্রের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ, রবিবার দুর্গানগরে বিজেপি কর্মীরা যখন মঞ্চ তৈরি করছিলেন, তখন অতর্কিতে হামলা চালানো হয়। নেতৃত্বে ছিলেন স্থানীয় নেতা দীপক বোস ও তার সঙ্গীরা। ঘটনায় এক মহিলা সহ ৫জন আহত হন। আগামিকাল দুর্গানগর স্পোর্টিং ক্লাবের সামনে বিজেপি রাজ্য সভাপতির চা চক্রের অনুষ্ঠান হওয়ার কথা। নিমতা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে। এতে লাভ হবে না।

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...