Wednesday, March 18, 2026

যোগীর রাজ্যে দুর্নীতি, ভুয়ো সরকারি বই ছাপিয়ে অভিযুক্ত বিজেপি নেতার ছেলে

Date:

Share post:

ফের দুর্নীতির ঘটনা যোগী আদিত্যনাথের রাজ্যে। কোটি কোটি টাকার ভুয়ো সরকারি বই ছাপানোর অভিযোগ উঠল বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে। অভিযোগ উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঞ্জীব গুপ্তর ছেলে শচীন প্রায় ৩৫ কোটি টাকার এনসিইআরটি-র ভুয়ো বই ছাপিয়েছেন। ইতিমধ্যেই ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত শচীন পলাতক।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মেরঠে একটি বাড়িতে হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই বাড়ি থেকে ছাপানোর মেশিন এবং প্রচুর বই উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে শচীন বিজেপি নেতা সঞ্জীব গুপ্তর ছেলে।

পুলিশ আধিকারিক ব্রজেশ কুমার সিংহ জানান, কারখানায় তল্লাশি চালানোর সময় শচীনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তারপরই ফোন বন্ধ করে দেয়। এর আগেও উত্তরপ্রদেশ বোর্ডের ভুয়ো বই ছাপানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন। শচীন সহ ৭ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...