Wednesday, June 24, 2026

কৈলাসে এবার রিজার্ভ ব্যাঙ্ক! সূচনা করলেন ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ

Date:

Share post:

এবার নিজের দেশে রিজার্ভ ব্যাঙ্কের সূচনা করলেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ‘গডম্যান’ নিত্যানন্দ। যার নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাস। একইসঙ্গে নিজস্ব মুদ্রাও প্রকাশ করেছেন তিনি। শনিবার গণেশ চতুর্থীর দিন এই ব্যাঙ্কের সূচনা করেন তিনি।

নিত্যানন্দ ভারত থেকে পালিয়ে ইকুয়েডরের কোনও একটি দ্বীপে ঘাঁটি গেড়েছেন বলে অনুমান। সেই দ্বীপের নাম রেখেছেন কৈলাস। তিনি সেখানেকার স্বঘোষিত প্রধানমন্ত্রী। নিত্যানন্দ আগেই জানিয়েছিলেন ব্যাঙ্ক এবং মুদ্রার ঘোষণা করবেন তিনি। আপাতত দেশের অন্দরে মুদ্রা ব্যবহার হবে বলে শনিবার জানিয়েছেন তিনি।

‘গডম্যান ‘ তাঁর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় নিত্যানন্দ দাবি করেছেন, বহু দেশের সঙ্গে কৈলাস মৌ স্বাক্ষর করেছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। যেসব দেশের সঙ্গে চুক্তি হবে, সেই সব দেশের সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কৈলাস মুদ্রা ব্যবহার করা হবে।

নিত্যানন্দ জানিয়েছেন, ৭৭ ধরনের কয়েন রয়েছে কৈলাসের মুদ্রার। এই কয়েনগুলি সোনা দিয়ে তৈরি। একইসঙ্গে ডলারের কথাও ঘোষণা করেছেন ‘গডম্যান ‘। তাঁর কথায়, এক কৈলাসিয়ান ডলার ১১.৬৬ গ্রাম সোনার সমান। কৈলাস বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র বলে দাবি করেছেন নিত্যানন্দ। তিনি জানিয়েছেন, ৩০০ পাতার আর্থিক নীতি কার্যকর করেছেন।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...