Friday, April 3, 2026

গাঁজার নেশা করতেন সুশান্ত! জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি পরিচারকের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় একের পর এক তথ্য উঠে আসছে। প্রয়াত অভিনেতা গাঁজার নেশা করতেন বলে দাবি করেছেন তাঁর পরিচারক নীরজ সিং। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে এই দাবি করেছেন তিনি।

নীরজের দাবি, সিগারেটের মধ্যে গাঁজা ভরে নেশা করতেন সুশান্ত। তিনি সিগারেটের মধ্যে গাঁজা ভরে সুশান্তকে দিতেন বলে জানিয়েছেন নীরজ। এমনকী ১৪ জুন সুশান্তের মৃত্যুর আগে তিনি তাঁকে সিগারেটের মধ্যে গাঁজা ভরে দিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন নীরজ। সিবিআই কে তিনি জানিয়েছেন, অভিনেতা মৃত্যুর পর ওই ঘরে ঢুকলে ফাঁকা বাক্স দেখতে পান। ওই বাক্সে কোনও সিগারেট আর অবশিষ্ট ছিল না বলে দাবি নীরজের।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে সুশান্তের বাড়িতে কাজ শুরু করেন নীরজ। রান্না থেকে বাড়ির সবকিছু দেখভাল করতেন তিনি। জিজ্ঞাসাবাদের নীরজ দাবি করেছেন, কেপরি হাইটসের বাড়ি থেকে সুশান্ত যখন চার্টার রোডের অ্যাপার্টমেন্টে আসার পর সব পাল্টে যেতে শুরু করে। সিদ্ধার্থ পিঠানি এবং রিয়া চক্রবর্তীর নির্দেশেই তাঁরা কাজ করতেন বলে দাবি নীরজ সিং এর।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...