Wednesday, June 24, 2026

জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সেপ্টেম্বর মাসের চলতি বছরের নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। মহামারি আবহে পরীক্ষা পড়ুয়াদের স্বার্থের পরিপন্থী বলে মত একাংশের। এবার এই দুই পরীক্ষা স্থগিত রাখার আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি কলেজ বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন কেন্দ্রের কাছে। এদিন মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে ইউজিসির গাইডলাইনের বিরোধিতা করেছিলাম। সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পরীক্ষা নিয়ে ইউজিসি-র যে গাইডলাইন তা পড়ুয়াদের জীবন সংশয়ের মুখে ঠেলে দিচ্ছে। এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে। আমি কেন্দ্রের কাছে আবেদন করছি পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই পরীক্ষাগুলি স্থগিত রাখা হোক। ছাত্র-ছাত্রীদের সুস্থ পরিবেশ দেওয়া আমাদের দায়িত্ব।”

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...