Friday, June 26, 2026

ফের চিনকে হুঁশিয়ারি রাওয়াতের, আলোচনায় কাজ না হলে সেনা অভিযান

Date:

Share post:

প্যাংগং লেকের ধারে ৫ নম্বর ফিঙ্গার পয়েন্টে চিনা সেনা এখনও ঘাঁটি গেড়ে রয়েছে। একাধিকবার বৈঠকের পরেও সেখান থেকে চিনা সেনারা কোনও মতেই সরে যেতে চাইছে না। বরং আরও জাঁকিয়ে বসেছে। চিনের পিপলস লিবারেশন আর্মি প্যাংগংয়ের ৫ ও ৬ নম্বর ফিঙ্গার পয়েন্টে ক্রমশই সেনা সংখ্যা বাড়াচ্ছে। প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় লাদাখের সীমান্ত সমস্যার সমাধান না হলে ভারতের সামনে সেনা অভিযানের রাস্তা খোলা আছে। ঠান্ডা মাথায় চিনকে এমন হুঁশিয়ারি দিয়ে বললেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

ভারতীয় সেনার তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এপ্রিল মাসের স্থিতাবস্থা ফিরিয়ে না দিলে ভারতের পক্ষে চিনের কোনও শর্ত মানা সম্ভব নয়। তবে তাতেও চিনা সেনারা ওই এলাকা থেকে সরতে অনড়। এরইমধ্যে রাওয়াত সাফ জানিয়ে দিলেন, প্রয়োজন পড়লে সেনা অভিযানেও নামতে পারে ভারত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে চিফ অফ ডিফেন্স স্টাফ জানিয়েছেন, “লাদাখে চিনা আগ্রাসন প্রতিহত করতে সেনা অভিযানের বিকল্প খোলা আছে। তবে, সেটা কূটনৈতিক এবং সামরিক স্তরের আলোচনা ব্যর্থ হওয়ার পর।”

দুই দেশের মধ্যে বিস্তর আলোচনার পরেও চিনের পিপলস লিবারেশন আর্মির ঘাঁটি থেকেই যাচ্ছে লাদাখ সীমান্তে।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...