Saturday, April 4, 2026

ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের…

Date:

Share post:

গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং পলিউশন সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র। মহামারির সঙ্কটের মাঝে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে গাড়ির লাইসেন্স সহ বেশ কিছু ক্ষেত্রে সময়সীমায় ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ ঘোষণায় জানানো হয়েছে এমনটাই। গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পলিউশন সার্টিফিকেট রিনিউ করার সময়সীমা বাড়ানো হয়েছে।

গাড়ি সম্পর্কিত কোনও নথির মেয়াদ যদি শেষ হতে চলেছে বা ইতিমধ্যেই শেষ হলেও কোনও চিন্তার কারণ নেই। ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এটি পুনর্নবীকরণ করা যাবে। শুধু তাই নয়, সরকার ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ শেষ হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার সময়সীমাও বাড়িয়েছে।

লকডাউনের মধ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক একটি নির্দেশে জানিয়েছিল যে, মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, আরসি, ফিটনেস সার্টিফিকেট, পারমিট এবং অন্যান্য নথিপত্রের মেয়াদ ৩০ জুন ২০২০ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর পরে, জুনের পরে পরিস্থিতির উন্নতি না হলে সরকার আবারও এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে।সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে মোটর ভেহিক্যালসের যে নথিগুলি ১ ফেব্রুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০র মধ্যে মেয়াদ শেষ হচ্ছে তা ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বৈধ হিসাবে বিবেচিত হবে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...